Vision is Chittagonian Language (Local Dialect/Mother tongue) Preservation and Development. Chatgan Bhasha Parishad is a civil society platform, for working chittagonian language Preservation & Development. Chief Executive (CE) of NOWZUWAN initiated to Chatgan Bhasha Parishad. At present NOWZUWAN & SIL Bangladesh technically and financially supported to Chatgan Bhasha Parishad.
‘চাটগাঁ ভাষা’ শীর্ষক সেমিনারে ড. হোসেন জিল্লুর রহমান চাটগাঁর আঞ্চলিক ভাষা বাঁচলে আঞ্চলিক সংস্কৃতিও বেঁচে থাকবে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন-চাটগাঁর আঞ্চলিক ভাষা বেঁচে থাকলে এখানকার আঞ্চলিক সংস্কৃতি বেঁচে থাকবে। এ ভাষা চাটগাঁ বাসীর শেকড়ের টান-এ প্রাণের ভাষার যথাযথ চর্চা ও সংরক্ষণ করা প্রয়োজন। চাটগাঁ ভাষা পরিষদের আয়োজনে এবং একেখান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ‘চাটগাঁ ভাষা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রথম পর্বে পরিষদের সহ-সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এবং সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেনের সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, চাটগাঁর আঞ্চলিক ভাষা চাটগাঁবাসীর প্রাণের ভাষা। এর চর্চা ও সংরক্ষণের অভাবে এই ভাষা আজ আমাদের মুখ থেকে হারিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-একেখান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারী সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি এম. এ. ছালাম,চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম ক্লাবের সভাপতি এস এম আবু তৈয়ব।
প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় পর্বে একাধিক সারগর্ভ প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মাহবুবুল হক ও প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা, গণ বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী।
এই পর্বে আলোচনায় অংশ নেন লেখক সুব্রত বড়ণ্ডয়া, নুর মোহাম্মদ, ছড়াকার মাহাবুবুল হাসান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক অধ্যাপক শফিউল আলম ও সুরকার, গীতিকার ও শিল্পী আবদুল গফুর হালী, বিপ্রদাশ বড়ণ্ডয়া, কবি বিশ্বজিৎ সেন, অধ্যাপক মোহাম্মদ দানীউল হক, অধ্যাপক এ জেড এম শামসুজ্জামান খান। সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ব্যাপ্টিষ্ট-এর প্রতিনিধি বব আর্চি বেল্ড, রামীব মিত্র, লায়ন আসলাম চৌধুরী, লায়ন প্রফুল্ল রঞ্জন সিন্হা। সেমিনারের উদ্বোধনীতে আঞ্চলিক গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া পরিষদের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন ড. হোসেন জিল্লুর রহমান।
